চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ.) এর ৩ নং নাচোল ক্লাসটারের বিশালপুর গ্রাম সমিতিতে ১৮৩ জন সদস্যকে ১২টি করে সাবান বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিশালপুর গ্রাম সমিতির সভাপতি মোছাম্মদ সাবিনা বেগমের নেতৃত্বে এ আয়োজনটি প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল গ্রামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জনাব মোঃ আদিল কিবরিয়া বলেন আমাদের (এসডিএফ) এর মূল লক্ষ গ্রামের মানুষদের সচেতনতা বৃদ্ধি (আইজিএ) দ্বারা মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সাফল্যর সাথে আমাদের দেশের বেশ কয়েক জেলায় কাজ করে যাচ্ছে (এসডিএফ )
বিশেষ অতিথি নাচোল মডেল প্রেসক্লাব এর সেক্রেটারি জনাব মোঃ আবুল হোসেন বলেন নাচোল উপজেলায় (এসডিএফ) এর উদ্যোগে প্রায় দশ হাজার পরিবার নানা রকম সুবিধা পেয়েছে।এসডিএফের কার্যক্রম চলমান থাকলে নাচোল উপজেলা অনেক এগিয়ে যাবে ।
৩ নং নাচোল ক্লাস্টারের (সিও) জনাব মোঃ রেজাউল করিম ব্যস্ততার কারণে না আসতে পেরে মুঠোফোনে জানান ২৫টি গ্রামে সকল সদস্যকে 12 টি করে সাবান বিনামূল্য দেওয়া হচ্ছে যেন সকল সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ও সুস্থ সবল ভাবে জীবন যাপন করতে পারে।

মো:শিমুল হক, চাঁপাইনবাবগঞ্জ।
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ৩:৫৩ অপরাহ্ণ