ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়।

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৮:২১ পূর্বাহ্ণ

সমম্বনিত উদ‌্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মহড়া প্রদর্শন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসহাক আলীর সভাপতিত্বে
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সেনাবাহিনীর ক‌্যাপ্টেন মো. কায়েস,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল, পৌর যুবদলের সদস‌্য সচিব মানিক মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা, উপজেলা সমবায় অফিসার মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীবৃন্দ, স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন