দিনাজপুরের ফুলবাড়ী শহরে শোভা বর্ধনের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের গাছ লাগানো হয়েছে।
২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী খনি আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে সৌন্দর্য বর্ধনের জন্য চারপাশে ফুলের গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইসাহাক আলী।
সোমবার (৬অক্টোবর) দুপুরে গাছ লাগানোর জন্য ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও মো.ইসাহাক আলী। এ সময় সঙ্গে ছিলেন সুশাসনের জন্য নাগরিক -সুজনের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা সহ ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পরিদর্শনে এসে তিনি বলেন, এক সময় হয়তো আমরা থাকবো না, তখনও এই গাছগুলো থেকে ফুল, ফল ও অক্সিজেন নিয়ে প্রাণিকুল উপকৃত হবে। গাছ প্রকৃতিকে সুস্থ রাখে,প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বৃক্ষরাজি জীববৈচিত্রকে বৃদ্ধি করতে সাহায্য করে।
আহ্বান জানিয়ে বলেন, আসুন -প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রত্যেকে গাছ লাগাই।

সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ৭:৩২ অপরাহ্ণ