আলহাজ্ব মিজানুর রহমান খাঁনের নেতৃত্বে চৌগাছা-ঝিকরগাছার বিএনপি নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ।

আর আহাম্মেদ, যশোর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১:২২ পূর্বাহ্ণ

যশোর -২(চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপিতে ঐক্যের সুবাতাস বইছে, তা একমাত্র মিজানুর রহমান খাঁনের অবদান।

যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান’র নেতৃত্বে দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ হয়েছে।

ফলে এ আসনের বিএনপি নেতারা এক সাথে সকল ধরণে দলীয় কার্যক্রম পরিচালনা করছে।
জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আত্মদ্বন্দ চলছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই উপজেলাকে ঐক্যবদ্ধ করতে মাঠে নামে যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খাঁন।

ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মিজানুর রহমান খানের পক্ষে এখন ঐক্যবদ্ধ দুই উপজেলা বিএনপি।
চৌগাছা উপজেলার বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, যশোর-২ আসনে বিএনপির নেতাদের মধ্যে এক ধরণে আত্মদ্বন্দ চল ছিল। এতে দলে ভাবমুর্তি নষ্ট হচ্ছিল।
তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা মিজানুর রহমান খাঁন এ আত্ম কোন্দল দূর করেছেন।
মিজানুর রহমান খান নেতৃত্বে দুই উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ।এই ২ উপজেলাতে সাধারণ মানুষ বিশ্বাস করে গরীব ও সাধারণ মানুষের পাশে ফ্যাসিস্ট সরকারের আমল সব সময় মিজানুর রহমান খান ছিলো,আছে , তাই জনগণ মিজানুর রহমান খাঁন কে এমপি হিসেবে দেখতে চাই

oতিনি আর ও বলেন, এ আসনের সকল মনোনয়প্রত্যাশী এক হয়ে এ

কই মঞ্চে বসে ধানের শীষের পক্ষে কাজ করছি।’

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ইমরান হাসান সামাদ নিপুন বলেন, আমি নিজে ও এক জন মনোনয়ন প্রত্যাশী।
বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান সাথে আমরা একমত হয়েছি।
দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষ নিয়ে কাজ করবো। তিনি আরও বলেন, কয়েক দিন আগেও আমি, মিজান ভাই ও চৌগাছা জহুরুল ভাই এক সাথে ঝিকরগাছায় প্রোগ্রাম করলাম।

আশা করি আগামী বুধবার থেকে ঝিকরগাছায় তাদের সাথে আরও কিছু প্রোগ্রাম করবো। আমাদের মধ্যে কোন দ্বন্দ নেই। আমরা সবাই এক।
যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও চেম্বার অব কমার্স এর  সভাপতি মিজানুর রহমান খাঁন বলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপির নেতা কর্মী এবং জনগণ আমার শ্রম ও কষ্টের  প্রতিদান দিয়েছে।
চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিএনপির এখন ঐক্যবদ্ধ বিএনপি।
এ আসনে ধানে শীষ যার; আমরা তার।

তিনি আরও বলেন, ‘বিএনপির হাইকমান্ড নির্দেশে তৃর্ণমূলে কাজ করছি। ভবিষ্যতেও তা বজায় থাকবে।

নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলাম। এজন্য আগামী নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছা মানুষ আমাকে আপন করে নেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন