চৌগাছাতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেলেন এস এম মিকাইল ইসলাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০৪ অপরাহ্ণ
যশোরের চৌগাছা উপজেলায় নতুন উপ জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার কুমারখালির উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।
তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
এসএম মিকাইল ইসলাম এর আগে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করছেন, নতুন ইউএ নওর নেতৃত্বে এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবা নিশ্চিত করণে আসবে গতি।
চৌগাছাবাসীর পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এসএম মিকাইল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।