চট্টগ্রামে ২০০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিগত সোমবার (২৫ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০৪ চান্দগাঁও থানার এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় নুরুল ইসলাম প্রঃ এমরান (৪৮), পিতা-মোঃ আলী, সাং-চিকদাইর, থানা-রাউজান, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। তিনি বহদ্দারহাটে “এমরান স্টোর”-এর মালিক বলেও জানা গেছে।
অভিযানে তার হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে আমাদের নিজস্ব প্রতিনিধিকে।।

শহীদুল হক বাবলু
প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৮:২১ পূর্বাহ্ণ