কৈবল্যধাম মালিপাড়া শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন।

শহীদুল হক বাবলু
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ১২:৩০ পূর্বাহ্ণ

কৈবল্যধাম মালিপাড়া যুব ও জাগরণ সংঘ এবং নব তরুন সংঘের উদ্যোগে সার্বজনীন গনেশ পূজা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার কৈবল্য ধাম মালিপাড়া পূজা মন্ডপে শ্রমিকদল এর নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপত্বি করেন জোগ্যাশ্বর বাবুল আকবরশাহ থানা শ্রমিকদল, চট্টগ্রাম মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আলম সুজন সাধারণ সম্পাদক আকবর শাহ থানা শ্রমিক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানজিদ শ্রমিক দল আকবর শাহ থানা।
মোঃ মিন্টু, পাহাড়তলী থানা সভাপতি শ্রমিক দল।
আবুল বশর,সাধারণ সম্পাদক পাহাড়তলী থানা শ্রমিক দল।
বাবু রতন দাশ সাধারণ সম্পাদক কৈবল্যধাম মালিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
মোঃ নুরুল করিম, আকবর শাহ থানা শ্রমিক দল।
অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্ব ছিলেন সজল কুমার নাথ, কবি ও সাহিত্যিক।
বক্তারা বলেন এই দেশে সকল ধর্মের মানুষ বাস করবে এবং সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এদেশে সকল ধর্মের মানুষ বাস করার অধিকার রাখে।বক্তারা আরো বলেন ২০২১ সালে শারদীয় দুর্গাপূজায় যেভাবে সনাতনীদের উপাসনালয়ে হামলা করেছে তৎকালীন সরকার কোন বিচার করে নাই। আমরা শ্রমিক দল আপনাদের কথা দিয়েছি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন