রাঙ্গামাটির জেলা প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি,রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ২:০১ অপরাহ্ণ

বৃহস্পতিবার ( ৭ই আগস্ট) ২০২৫ইং তারিখে দুপুর ১:০০ টায় উপজেলা নির্বাহী অফিসে রাঙ্গামাটির জেলা প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির, যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির বিলাইছড়ির বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক কথা শুনে পর্যায়ক্রমে তা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন