বিগত২১শে জুলাই ২০২৫ ইংরাজি রোজ সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায়
ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন খিড়কি কতৃক আয়োজিত দোয়া মাহফিল নগরীর হযরত শাহ্ আমানত (রাঃ) মাজার জামে মসজিদে বিগত ২২শে জুলাই ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন খিড়কি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিগন এবং মাজারে আগত মুসল্লিরা বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।
উক্ত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন
হযরত শাহ্ আমানত (রাঃ) মাজার জামে মসজিদের
খতিব সাহেব।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ৮:৩৫ অপরাহ্ণ