রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মাহমুদ হোসাইন তাহার মাদ্রাসার ছাত্র নিয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) ২০২৫ইং দুপুর ১২:০০ টায় দূর্ঘটনার সকল ছাত্র/ছাত্রীর জন্য কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
এ সময় দোয়ায় অংশ নেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, আলমাহমুদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হোসাইন ও সহকারী শিক্ষক মোঃ আরিফ হোসেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মারা যাওয়া শিশুদের আত্মার মাগফেরাত ও জীবিত শিশুদের সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সুস্থতার কামনা করেন।

মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি,রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ৩:৩২ অপরাহ্ণ