বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মা দল গঠন বিষয়ক সভা

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ৬:৩৭ অপরাহ্ণ

বিলাইছড়িতে  অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়নে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই) সকাল  ১১ টা জেলা পরিষদ রাঙ্গামাটি  – এর আয়োজনে ERRD- CHT এর সহায়তায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়ে  শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে একটি মা দল গঠন করা হয়েছে।

এতে মা – দল গঠন বিষয়ক ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিটিএ-এর সভাপতি মোঃ জাফর আহাম্মদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম,সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,জেলা পরিষদের  WGEIE – প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক। এতে রেমি চাকমাকে সভাপতি  এবং ডালিয়া বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি মা দল গঠন করা হয়। প্রকল্পের নাম- WGEIE- যা  ইউএনডিপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি যৌথ  প্রকল্প।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন