প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৫:০৪ অপরাহ্ণ

গতকাল মঙ্গলবার (১৫ই জুলাই) ২০২৫ইং তারিখে বিলাইছড়ি উপজেলার ৪৩ টি সরকারি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা। তিনি বলেন- মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক এবং মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে একটি সুন্দর পরিবেশে পড়ালেখা করার জন্য শিক্ষকগণ এবং অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তাহলেই তারা মানসম্মত শিক্ষা অর্জনে সচেষ্ট হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন