সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১০:৩৯ অপরাহ্ণ

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ১৪/০৭/২০২৫ তারিখ ভোর ০৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা হাজী বিরিয়ানি হোটেল এর সামনে হতে আসামী ০১। আব্দুস শুক্কুর (৩৩), পিতা-জাফর আলম, মাতা-মমতাজ বেগম, সাং-ধয়া পালং, নয়াপাড়া, জাফরের বাড়ী, ৬নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, ০২। মোঃ জাফর হোসেন (২৬), পিতা-নুরুল আলম, মাতা-ছকিনা খাতুন, সাং-গোয়ালিয়া পালং, নুরুল আলম এর বাড়ী, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে-বাস্তহারা, নোমান কলেজ সংলগ্ন, আবুল কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম দ্বয়কে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৭/২০২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর সারণির ১০(ক) রুজু করা হয়েছে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের নিজস্ব প্রতিনিধিকে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন