“জায়গা জমির বিরোধের জেরে ” উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন !

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১০:৩৬ অপরাহ্ণ

আজ ১৪ জুলাই ২০২৫ ইং

রোজ সোমবার চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জায়গা – জমির বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে‌ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ভাবী ফেরদৌস আরা,(৩৬) চডিহালদার স্থায়ী বাসিন্দা মোঃ লোকমানের স্ত্রী‌ এবং মরহুম আবু বক্করের পুত্রবধূ বলে জানা গেছে।

তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পতেঙ্গা মডেল থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে ।
এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে…!‌সোমবার সকালে সিএমপি বন্দর জোনের একটি উচ্চ পুলিশ প্রশাসনের টিম ‌ঘটনাস্থল পরিদর্শন করেন বলে পতেঙ্গা থানা সূত্রে জানায়।

ঘটনার পর থেকে খুনি দেবর পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পতেঙ্গা থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি তদন্ত জানান আমাদের নিজস্ব প্রতিনিধিকে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন