যশোরের চৌগাছাতে নগদ টাকা ও চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ১:১৫ অপরাহ্ণ

যশোর চৌগাছা থানা ওসি আনোয়ার হোসেন এর চৌকস বুদ্ধিমত্তাই পুলিশ কর্তৃক চোরাই মালামাল ও  নগদ ৮০,০০০/-টাকা উদ্ধার এবং ১ জন আসামী গ্রেফতার

গত কাল  (১৩ জুলাই)চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চৌগাছা থানার মামলা নং-০৩

তারিখ ০২/০৭/২০২৫ পেনাল কোড মামলার চোরাই মালামাল ও নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা উদ্ধার সহ আসামী মোঃ হাসান (৩৫), পিতা-নাজির, সাং-চাঁদপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর’কে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন এর যোগদানের পর একের পর এক চুরি, নারী নির্যাতন ও হত্যা মামলার আসামি সহ একাধিক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চৌগাছা থানা পুলিশ

থানা অফিসার ইনচার্জ জনাব মো: আনোয়ার হোসেন বলেন আসামিকে কোর্টে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খুবই আন্তরিক তার কার্যক্রমে এলাকাবাসী খুবই সন্তুষ্ট প্রকাশ করেন। এলাকাবাসী জানায় এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে আমাদের চৌগাছা থেকে অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন