মীরসরাইয়ে ১১ হাজার ৫ শত ইয়াবাসহ ৬ হিজড়া গ্রেফতার করেছে মীরেসরাই থানা।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ । ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরেসরাইয়ে ১১ হাজার ৫ শত ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)কে গ্রেফতার করেছে মীরেসরাই থানা পুলিশ।

রবিবার (১৩ জুলাই) মীরেসরাই প্রাণী সম্পদ অফিসের সামনে বিকাল সাড়ে ৪ টায় শ্যামলী পরিবহন থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে এস আই সায়েদুর রহমান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম টু ঢাকাগামী “শ‍্যামলী পরিবহন” বাস যোগ কতিপয় ব‍্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট‍্যাবলেটসহ ঢাকায় যাচ্ছে । শ্যামলী বাস নং ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫ গাড়ী পুলিশ থামিয়ে যাত্রীদের চেক করার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেইনে বাসের মধ্যে যাত্রী বেশে মাদককারবারী ৬জন হিজড়া বাস থেকে নামার চেষ্টাকালে তাদের আটক করেন । আটককৃত ব‍্যক্তিদের উপস্থিত সাক্ষীদের সম্মুখে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি কালে তাদের কোমরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় পাঁচ জন হিজড়ার সাথে দুই হাজার করে মোট দশ হাজার এবং অপর এক জন হিজড়ার সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় পনেরো শতসহ সর্বমোট এগারো হাজার পাঁচশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট‍্যাবলেটসহ ৬ হিজড়াকে গ্রেফতার করা হয়।
মীরেসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ধৃত হিজড়াদের জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা যাচাই বাচাই চলমান রয়েছে।
গ্রেফতারকৃত ৬ জন আসামী, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)। তাদের বিরুদ্ধে
মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন