সারা দেশব্যাপী সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিলাইছড়ি উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার পাশের হার শতকরা ৫০% বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সরকারি উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১৫ জন পাশ করেছে ১০২ জন পাশের হার ৪৭.৪৪%। অন্যদিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ৮৩ জন পাশ করেছে ৪৭ জন পাশের হার ৫৬.৬৩ %। মোট পরীক্ষার্থী ২৯৮ জন পাশ করেছে ১৪৯ জন। এছাড়াও হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ২১ জন পাশ করেছে ৬ জন পাশের হার ২৮.৫৭%। তবে পুরো উপজেলায় জিপিএ-৫ পায়নি একজনও।
এ বছরে এই কেন্দ্রে সব বিদ্যালয় মিলে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জনসহ মোট – ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১ জন।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৩:৩১ অপরাহ্ণ