বিলাইছড়ি পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতরা নির্ঘুম রাতভর আতংকে দিন পার করছে।

মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি রাঙ্গামাটি ।
প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ১১:৫৩ অপরাহ্ণ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে এক টানা মাঝারী থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এই টানা বৃষ্টিপাতের ফলে বিলাইছড়ি উপজেলার সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবে গত কয়েকদিন থেমে থেমে বৃষ্টির কারনে বিলাইছড়ির সাধারণ মানুষ দৈনন্দিন কাজকর্মে বাধার সম্মুখীন হচ্ছেন । লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে বিলাইছড়ি দুর্গম এলাকাতে এমন টানা বৃষ্টি ভূমিধসের শঙ্কাও তৈরি হয়েছে। পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতরা নির্ঘুম রাতভর আতংকে দিন পার করছে। বিলাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয়দের সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ স্থানে যাওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।

উল্লেখ্য, পাহাড় ধসে ২০১৭ সালে দুই সেনা কর্মকর্তা ও পাঁচ সেনাসদস্যসহ ১২০ জন, বেসরকারির হিসেবে মতে আরও বেশি এবং ২০১৮ সালে ১১জনের মৃত্যু হয়েছিল।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন