যশোরের চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির যাওয়া মালামাল উদ্ধার আটক ২ জন।
চৌগাছা থানা পুলিশের সফলতা অক্লান্ত প্রচেষ্টায়
যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটক দুই জনের নিকট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাতে পুলিশ তাদেরকে আটক করেন। পরে তাদের হেফ্জতে থাকা মালামাল উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, সম্প্রতি সরকারি ছুটির মধ্যেই চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের এলোমেলো ও কমতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চোরেরা করে নিয়ে গেছে। অত্র স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার (৪ জুলাই) রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন । এ সময় পুলিশ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পৌর এলাকার চাঁনপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করেন।
সূত্র মতে, পুলিশ চৌগাছা শহরের চৌরাস্তা শাহাদৎ চত্বর এলাকা থেকে নাজমুল ইলেকট্রনিক এর মালিক নাজমুল কে (২৮) আটক করেন। এ সময় পুলিশ তার নিকট থেকে চুরি হওয়া স্কুলের ঘন্টা ও ১২টি সিলিংফ্যান উদ্ধার করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন , চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান চলমান আছে।

ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ১২:২০ পূর্বাহ্ণ