যশোরের চৌগাছা শাহাদৎ চত্বর কোটচাঁদপুর বাস স্ট্যান্ডে দৃষ্টিনন্দিত টাওয়ার লাইট স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে
গত মঙ্গলবার (১ জুলাই) চৌগাছা শাহাদৎ চত্বর মোড় এ টাওয়ার লাইট এর কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ , পৌরসভার প্রকৌশলী রুহুল আমীন
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল, জামাত নেতা কামাল মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বৈষম্য বিরোধী নেতা রাশিদুল ইসলাম রিতম সহ বিএনপি ও অঙ্গসংঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং উৎসুক জনতা।

ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৩:৪০ পূর্বাহ্ণ