সচিব মোঃ কামাল উদ্দিনের প্রচেষ্টায় চৌগাছা উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ একনেকে অনুমোদিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ২:৫৪ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছা উপজেলার জনগণের জন্য এক সু খবর ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব, চৌগাছার কৃতি সন্তান ও চৌগাছা সমিতি ঢাকার সম্মানীয় উপদেষ্টা মোঃ কামাল উদ্দিনের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে চৌগাছা উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ প্রকল্প একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদিত হয়েছে।

শীঘ্রই এই প্রকল্পের টেন্ডারসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এর মাধ্যমে চৌগাছার প্রশাসনিক কাঠামোতে একটি আধুনিক ও যুগোপযোগী দৃষ্টান্ত স্থাপিত হবে।

উল্লেখ্য, যশোরের চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের কৃতি সন্তান মোঃ কামাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে তার এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করেছেন যা এলাকাবাসী খুবই আবেগ আপ্লুত
আধুনিক উপজেলা প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজটি একনেক থেকে অনুমোদন করিয়ে আনার জন্য তাঁর প্রতি চৌগাছাবাসী ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন