চট্টগ্রামে জুলাই আন্দোলনের সহিংসতায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিবু কে আটক করেছে।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বিগত বৃহস্পতিবার (২৬ জুন) ২০২৫ ইং দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় শিবু দাশগুপ্ত লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। ওই মিছিলে সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের আতঙ্কিত করা হয়। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাচলকারী মানুষ নিরাপদ স্থানে সরে যায়।

ওই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি কমিশনারের নির্দেশনায় ও দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলবে আমাদের প্রতিনিধিকে জানান সিএমপি কমিশনার ও থানা কতৃপক্ষ।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন