চৌগাছা পাশাপোল আমজামতলা কলেজের এডহক কমিটি গঠন

আর কবির
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১২:৪১ পূর্বাহ্ণ

চৌগাছা পাশাপোল আমজামতলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন জাহিদ আলম

গত কাল (২৮ জুন) যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন চৌগাছা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান  ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আব্দুল মান্নান এর ছোট ভাই বিশিষ্ট তরুণ ব্যবসায়ী বিডি স্কাই নীট কম্পোজিট লিমিটেডের ডাইরেক্টর চৌগাছা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সভাপতি মোঃ জাহিদ আলম । তিনি চৌগাছা মাশিলা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান

নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের অধ্যক্ষ, মোঃ শহিদুল ইসলাম শহীদ। সাধারণ শিক্ষা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জনাব তপন কুমার ঘোষ । এ ছাড়াও অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী জনাব জাহাঙ্গীর আলম

নতুন কমিটির সভাপতি মো: জাহিদ আলম তার দায়িত্ব পালনে শিক্ষক সহ এলাকাবাসি সকলের সহযোগিতা কামনা করেন এবং কলেজের শিক্ষা  ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।কলেজের গুরু দায়িত্ব পালন হিসাবে কলেজকে ডিগ্রী কলেজের মর্যাদা দেওয়ার কথা উল্লেখ করেন

নবগঠিত এ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন