৫০ লিটার মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেখ শহীদুল হক বাবলু
প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫ । ৪:১৬ অপরাহ্ণ

২৮/০৬/২০২৫ তারিখ ৫০ লিটার মদ সহ কোতোয়ালি থানাধীন ৩৪ নং পাথরঘাটা মনোহরখালী জেলেপাড়া আসামী অজয় দাস এর বসতঘরে অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি টিম রাত প্রায় ০৮:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড, মনোহরখালী জেলে পাড়া’য় আসামীর বসতঘরে অভিযানে ৫০ লিটার মদ আটক করে আসামী অজয় দাস (৩০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে আমাদের প্রতিনিধি কে জানানো হয়।।

আসামী- (০১) অজয় দাস (৩০)(পলাতক), পিতা: মৃত ভগীরত দাস দাস, মাতা: সবিতা দাস,
সাং: মনোহরখালী, জেলে পাড়া, ফিশারীঘাট, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড, সিএমপি, থানা: কোতোয়ালী, জেলা: চট্টগ্রাম।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন