শ্রীশ্রী জগনাথদেবের রথযাত্রা ২০২৫ উপলক্ষে সিএমপির ট্রাফিক দক্ষিন বিভাগ কর্তৃক ডাইভারশন ও যানবাহন চলাচলের মানচিত্র।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ । ৬:৫০ পূর্বাহ্ণ

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭/০৬/২৫ খ্রি. হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব “শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত রথযাত্রা যথাযথ মর্যাদায় উদ্‌যাপনকালীন বিপুল সংখ্যক ভক্ত/পূজারিদের সমাগমে তিনটি প্রধান রথযাত্রা নগরীর নিম্নোক্ত সড়কসমূহ দিয়ে প্রদক্ষিণ করবে।

*প্রধান রথযাত্রার রুট সমূহ:*

*শ্রী শ্রী তুলশীধামের রথযাত্রা রুট-০১:*

তুলসীধাম>রাইফেল ক্লাব>নিউমার্কেট>কোতোয়ালী মোড়>লালদিঘী পাড়>নবগ্রহবাড়ি>বক্সীর বিট> আন্দরকিল্লা>চেরাগী পাহাড় মোড়>প্রেসক্লাব>কাজীর দেউরি>লাভলেইন মোড়>বৌদ্ধ মন্দির নন্দনকানন >তুলসীধাম।

*শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন), নন্দনকানন রথযাত্রা রুট-০২

ডিসি হিল>চেরাগী পাহাড়>আন্দরকিল্লা>লালদীঘির পাড়>কোতোয়ালী ঘোড়>নিউমার্কেট>আমতল>বোস ব্রাদার্স মোড়> নন্দনকানন ০২ নং গলি সম্মুখ।

*আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তক
-এর রথযাত্রা রুট-০৩:*

প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির>মিমি সুপার মার্কেট> প্রবর্তক মোড়>গোলপাহাড় মোড়>মেহেদীবাগ>চট্টেশ্বরী মোড় >কাজীর দেউরী মোড়> জামালখান মোড় (খাস্তগীর স্কুল) > চেরাগী পাহাড়> আন্দরকিল্লা> বক্সীর বিট> >লালদিঘীর পাড়> কোতোয়ালী মোড়> ইউটার্ন>
লালদিঘীর পেট্রোল পাম্প> সিনেমা প্যালেস>কে.সি.দে
রোড

আগামী ২৭/০৬/২৫ খ্রি. বেলা ১৪.০০ ঘটিকা থেকে উপরে উল্লিখিত সড়কসমূহে রথযাত্রার সুষ্ঠু চলাচলের নিমিত্তে নগরীর ০১) বাদশা মিয়া গ্রেডের মুখ, ০২)ওয়াসা মোড়, ০৩)স্টেডিয়াম গোল চত্বর/রেডিসন ব্লু, ০৪) নেভাল মোড়, ০৫) নূর আহম্মদ সড়কের
মাথা, ০৬) এনায়েত বাজার মোড়, ০৭) তিনপোলের মাথা, ০৮) নিউ মার্কেট, ০৯) আলকরণ রোডের মুখ (জিপিও), ১০) কোতোয়ালীর মোড়, ১১) লালদীঘির উত্তর পাড়, ১২) সিনেমা প্যালেস ১৩) আন্দরকিল্লা মোড়, ১৪) গুডস হিল মুখ, ১৫) গনি বেকারী, ১৬) সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে রথযাত্রা অভিমুখে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এমতাবস্থায় রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে রথযাত্রা অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।

উক্ত রথযাত্রা অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে বলে আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন