যশোর জেলার চৌগাছা পৌরসভাধীন চৌগাছা টু মহেশপুর সড়কের মহেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উজ্জ্বল ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উত্তর পাশে।সড়ক দুর্ঘটনায় ০১(এক)জন নিহত ও ০১(এক)জন আহত।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ৪:৩১ অপরাহ্ণ
যশোরের চৌগাছাতে বাসের চাপায় নিহত কলেজছাত্রী
আজ  ২৩/০৬/২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.১০ ঘটিকার সময় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী আফিয়া ইসলাম (২৪), পিতা-মহিদুল ইসলাম,সাং-মৃধাপাড়া(চৌগাছা পৌরসভা),থানা-চৌগাছা,জেলা-যশোর। অদ্য সকালে আফিয়া তার পিতা মোঃ মহিদুল ইসলামের মটরসাইকেল যোগে  ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেন।
পথিমধ্যে চৌগাছা টু মহেশপুর সড়কের মহেশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উজ্জ্বল ড্রাগ হাউজের সামনে জ্যামে আটকা পড়েন । পরবর্তীতে মহেশপুর থেকে ছেড়ে আসা *মা-শান্তি*  নামক লোকাল বাস (যাহার নাম্বার  মাগুরা-জ-০৪-০০১৬) উক্ত মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে আফিয়া রাস্তার উপর পড়ে গেলে বাসের চাকা ভিকটিমের মাথার উপর দিয়ে চলে যায়। ফলে ভিকটিম ঘটনাস্থলে আফিয়া মারা যায় এবং তার পিতা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। বর্তমানে আফিয়া ইসলামের  মৃতদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং  পিতা মহিদুল ইসলাম চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছে। তখন বাস চালক দ্রুত বাস নিয়ে চৌগাছা মোটরযান শ্রমিক অফিসের সামনে রেখে পালিয়ে যায়। বর্তমান বাস চালক পলাতক আছে। চৌগাছা থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত আছেন।  উক্ত বিষয়ে চৌগাছা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
আফিয়া ইসলাম মৃধাপাড়া মহিলা কলেজের ছাত্রী হওয়ায় মৃধাপাড়া মহিলা কলেজের সকল ছাত্রী সহ অভিভাবকরা রাস্তা ব্লক করে আন্দোলন করতে পারে মর্মে জানা যায়।
সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন