মহানগর ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম ০১ এর অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে
(১৪ জুন)তারিখ ০১.৪৫ ঘটিকায় খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে SAMSUNG, Redmi,Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus,VNUS, Symphony,Google, Benco ব্র্যান্ডের আনুমানিক ৬,২০,০০০/-(ছয় লক্ষ বিশ হাজার টাকা) সমমূল্য মানের ৩১ (একত্রিশ) টি চোরাই এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন সেট সহ-চোরাই মোবাইল ফোন সেট ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য কে এম মেহেদেী হাসান প্রকাশ মেহেদী (৩৫), পিতা- কে এম আলমগীর সাং- দিগনগর থানা- মোকসেদ পুর,জেলা- গোপালগঞ্জ কে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানিয়েছেন ।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৭:০৯ পূর্বাহ্ণ