চৌগাছায় জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর যখম করেছে ছোট ভাই

ইয়াসীন আলী
প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ । ৪:৪৭ অপরাহ্ণ

শনিবার (১৪জুন)  দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকা সময় চৌগাছা থানাধীন ০৭নং পাতিবিলা ইউনিয়ন এর পুড়াহুদা গ্রামে মোঃ রবিউল ইসলাম(৫২)পিতা- রফিউদ্দিন রফি এর সাথে তার আপন ছোট ভাই চাকুরীচুক্ত সেনা সদস্য মোঃ ইব্রাহিম হোসেন(৪৮) জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গ্যাঞ্জামের একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে মোঃ রবিউল ইসলামের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মোঃ রবিউল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মোঃ রবিউল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন