পোগ্রাম শেষে আসার পথে ছিনতাইকারী কবলে সংগীত শিল্পী মুহাম্মদ মাজাহারুল ইসলাম।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫ । ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিশিষ্ট কিবোর্ডিস্ট ও সংগীতশিল্পী মুহাম্মদ মাজহারুল ইসলাম। আজকে ভোররাতে অনুষ্ঠান শেষ করে আসার সময় হাটহাজারী বালুছড়া তে ছিনতাইকারীর কবলে পড়ে তাঁর শরীরের পিঠে এবং হাতে ধারালো ছুড়ির আঘাত লেগেছে, তাঁর মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে।।

তাঁকে চিকিৎসার জন্য পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর শরীরে ৭/৮ টা সেলাই দেয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানায়।।
বর্তমানে মোটামুটি সুস্থ আছে।।
সে সকলের কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন সুস্হতার জন্য।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন