বান্দরবানের আলীকদমে মাদকসহ তিনজন আটক করেছে পুলিশ ।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ৯:৫৯ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে ৪নং কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি এলাকার ত্রিপুরা পাড়ায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই অভিযানটি পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে ছোট বেতি ত্রিপুরা পাড়ায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৪,৫০০ ইয়াবাসহ (যার বাজার মূল্য ছাবিবশ লক্ষ দশ হাজার টাকা) তিনজন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়াও পাচাকারী চক্রের এক ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে। পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার সেকেন্ড অফিসার এস আই শাহাদাৎ হোসেন বলেন, রাত একটার দিকে অভিযানটি শুরু হয়েছে। এসময় ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আলীকদম থানায় মাদক মামলায় তিন জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন