শুক্র বার (১৩ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত মহেশপুর বাস স্ট্যান্ডের সামনে ইজিবাইক চালক ও বাস মিনিবাস মালিক সমিতির লোকজনদের ভিতরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্যাঞ্জাম হয়। উক্ত গ্যাঞ্জামের সূত্র ধরে চৌগাছা বাস ও মিনি বাস মালিক সমিতি চৌগাছা থানধীন ক। চৌগাছা টু মহেশপুর খ।চৌগাছা টু যশোর গ।চৌগাছা টু কোট চাঁদপুর গামী রাস্তা বাস দিয়ে আটকে দেন।
ফলে ৩ টি রোডের প্রায় ৭ কিলোমিটার রাস্তা অবরোধ হয়ে থাকে। উক্ত স্থানে উপস্থিত লোকজনের নিকট থেকে জানা যায় মহেশপুরের মটর শ্রমিক নেতা ডাবলু ও চৌগাছা মটর শ্রমিক নেতা মিলনের নেতৃত্বে ১৫/১৬ জন মটর শ্রমিক উক্ত ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় লোকজনের কাছ থেকে আরো জানা যায়,
আগামী কাল (১৪ জুন)তারিখ চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার ত্রিবার্ষিক নির্বাচনে, (শহিদুল ইসলাম ও আতিয়ার পেনেল,বিএনপি সমর্থিত প্রার্থী)
আপর দিকে ( আনিসুর রহমান ও উজ্জ্বল, বিএনপি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী) হওয়ায় তাদের মধ্যে কোন্দল বিরজমান এবং নির্বাচন কে ঘিরে বিভিন্ন ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনকে বিতর্কিত করার লক্ষে এঘটনা ঘটতে পারে মর্মে জানায়।
উক্ত ঘটনার ফলে সকাল ১০:৫০ ঘটিকা হতে ১১:২০ ঘটিকা পর্যন্ত রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল, পরবর্তীতে চৌগাছা থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতিতে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও বর্তমানে বাস চলাচল বন্ধ আছে।

ইয়াসীন আলী
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ৭:০০ অপরাহ্ণ