ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর বরাতে জানা গেছে, ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে ১ জন এখন পর্যন্ত বেঁচে আছে আর বাকি ২৪১ জন সবাই মারা গেছে এই বিষয়টি নিশ্চিত করেছেন
বেঁচে থাকা ব্যক্তি লন্ডনের নাগরিক বিশ্বাস কুমার রমেশ তিনি ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্যে যাচ্ছিলেন
তিনি বলেন উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্রয়নের কিছু সময় পরে একটি বিকট আওয়াজ হয় এরপরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
তিনি বুকে চোখে ও পায়ে আঘাত পেয়েছেন”তাকে আহাম্মেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার ভাইকে খুঁজে পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে সবাই যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক বাকিরা ১২ জন বিমানটির ক্রু ও পাইলট।
কেউ কেউ হয়তো এবারই প্রথম লন্ডন যাচ্ছিলো, কেউ রিলেটিভের সাথে দেখা করতে যাচ্ছিলো, কেউ পড়ালেখা করার জন্য যাচ্ছিলো, কেউ চাকরির জন্য। ১ জন বাদে সবাই শেষ!
কতো কতো স্বপ্ন শেষ এক নিমিষেই! ২৪১ জন মানুষের জীবন শেষ শুধু ১ জন ছাড়া।

আর আহাম্মেদ
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ৩:৫৫ পূর্বাহ্ণ