তারেক জিয়া সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল

শামীম
প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ৪মে নির্ধারণ করা হয়েছে।

রোববার , ২৭ এপ্রিল, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পেছানো হলো।
গত ১২ জানুয়ারি ২০২৫ সালে উচ্চ আদালত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেন।রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ থেকে।
বিচারিক আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। তবে, হাইকোর্ট তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে তাদের খালাস দেন।
উক্ত ঘটনায় রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল দায়ের করে, যা বর্তমানে ৪ মে শুনানির জন্য পুনরায় নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন