কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি

কামরুল যশোর
প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ১০:৪২ অপরাহ্ণ

দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

বিশেষ করে খুলনা বিভাগের উত্তর দিকের সকল জেলা (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, মাগুরা নড়াইল )

ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগন্জ এবং বরিশাল বিভাগের উত্তর দিকে জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও সিরাজগন্জ জেলার উপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন