আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কারখানাটি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১১টার দিকে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন।
চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিজন কান্তি সরকার। এ সময় শিল্পাঞ্চলটির কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করার বিষয়ে জানিয়েছেন। প্রথম কারখানা চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। আগামী ১৮ মাসের মধ্যে

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

কারখানাটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেইপিজেডে অবস্থান করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বুধবার সকালে কেইপিজেড পরিদর্শন শেষে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান। সেখানে পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন