জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, মারধর ও হত্যার হুমকির অভিযোগ আদালতে মামলা

মোঃ ইয়ামিন ইসলাম, গোপালগঞ্জ
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৭:০৪ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫)। এ ঘটনায় টুঙ্গিপাড়ার আদালতে সি.আর. মামলা নম্বর ৫৪৮/২০২৬ দায়ের করা হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

মামলার অভিযোগকারী প্রভাষ মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) ও বীরেন মণ্ডল (৫৫)।

মামলার অভিযোগে বলা হয়েছে, জাপানে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রভাষ মণ্ডলসহ আরও দুজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেওয়া হয়। তবে টাকা দেওয়ার পরও বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তাঁরা টাকা ফেরত চান।

অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান প্রভাষ মণ্ডল। এ সময় তাঁকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তী সময়েও টাকা ফেরত না পাওয়ায় তিনি আবার যোগাযোগ করেন। তখন তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

প্রভাষ মণ্ডলের দাবি, টাকা ফেরত পেতে বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সমাধান না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন