সুটিপাড়া দোলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কিশোর পলাতক

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১১:৪৯ পূর্বাহ্ণ

নীলফামারীর সুটিপাড়া দোলাপাড়া এলাকায় আজ আনুমানিক দুপুর ১২টার দিকে ৪ বছরের এক শিশুকে খেলার কথা বলে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

ঘটনার খবর পেয়ে নীলফামারী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নোট: ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন