সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান (মুকসুদপুর সার্কেল), গোপালগঞ্জ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সহকারী পুলিশ সুপার জনাব সুবীর কুমার সাহা (মুকসুদপুর সার্কেল) এর যোগদান উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত।
আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জনাব নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং একই দিনে সহকারী পুলিশ সুপার জনাব সুবীর কুমার সাহার যোগদান উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

01830 393439
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, গোপালগঞ্জ-এর পক্ষ থেকে বিদায়ী অতিথি জনাব নাফিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

০১৮৩০ ৩৯৩৪৩৯
একই সঙ্গে সহকারী পুলিশ সুপার জনাব সুবীর কুমার সাহার নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর কর্মজীবনের সাফল্য, পেশাগত দক্ষতা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মো ;ইয়ামিন ইসলাম, গোপালগঞ্জ
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১২:৩৬ পূর্বাহ্ণ