বাঙ্গাবাড়ী ইউনিয়নে রাস্তা সংস্কার ও সোলিং কাজের উদ্বোধন করেন। চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম সাদ্দাম।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১:১৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর পুরোনো মন্দির মেইন রোড থেকে ডাবলু আর্মির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও সোলিংকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) অত্র ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )সারিকুল ইসলাম সাদ্দাম এ কাজের শুভ উদ্বোধন করেন। এবং তিনি বলেন আগামী ইউপি নির্বাচনে যদি বাঙ্গাবাড়ি ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে বাংগাবাড়ি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চায়।

Waterproof mobile Cover
01830 393439

আরো স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি কমাতে এবং এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও উন্নত করার লক্ষ্যে রাস্তাটির সংস্কার ও সোলিংকরণ কাজ হাতে নেওয়া হয়েছে।

এ রাস্তার সংস্কার ও সোলিংকরণ কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করছেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন