আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আমিনুল ইসলান, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ২:০৮ পূর্বাহ্ণ

আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২ নম্বর বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় এ উপলক্ষে ৭ও৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন। ব্রজনাথপুর শহীদ জিয়া পরিষদসংলগ্ন হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রদল, যুবদল,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক তিন বারের সফল ইউপি সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য গোলাম ফারুক,৮নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা,,৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সোনাদ্দি,৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, প্রমুখ
সভায় স্থানীয় জনগণের মতামত, এলাকার সমস্যা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মুনিরুল ইসলাম সেই সাথে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ায় স্থানীয় জনসাধারণ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন