গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মোঃ ইয়ামিন ইসলাম, গোপালগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৭:২৩ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় সোলায়মান মোল্লা (৭০) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Waterproof mobile Cover
01830 393439

নিহত সোলায়মান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান মোল্লা ও তাঁর স্ত্রী ঢাকা থেকে একটি বাসে করে এসে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাঁদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন