আজ বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ-এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব

করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
আলোচনা সভায় প্রবীণ ব্যক্তিদের অধিকার, মর্যাদা, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, তাঁদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানো এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মোঃ ইয়ামিন ইসলাম, গোপালগঞ্জ:
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৮:০৪ পূর্বাহ্ণ