গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত

মোঃ ইয়ামিন ইসলাম, গোপালগঞ্জ জেলা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৭:৪২ অপরাহ্ণ

`ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

আজ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

আলোচনা সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপতথ্য প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন