শিবগঞ্জে বাবা ও ছেলের বিরুদ্ধে মেয়ের বাবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:২৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাস পুর গ্রামের মোঃ মাহিদুল এর মেয়ে মোসা:কবিতা কে বিয়ে করার অপরাধে চাকলা গ্রামের শাহা আলমের ছেলে আব্দুস সামাদ বিয়ে করলে। তাদের বিরুদ্ধে মেয়ের বাবার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাকলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাবা ও ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। তারা দ্রুত মামলাটি প্রত্যাহার এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রুহুল আমিন, ভুলু, সামিরুল ইসলাম তারা বলেন, ছেলে ও মেয়ে তাদের পছন্দে বিয়ে করেছে তাতে অপরাধ দেখছি না,নিরপরাধ কাউকে হয়রানি না করে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়ে মিথ্যা মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয় ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন