চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র রামদাস বিলের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তালগাছ রোপন কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর )বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা

০১৮৩০ ৩৯৩৪৩৯
প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক মাসুমসহ অন্যরা। তালগাছ রোপনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান জানান, উপজেলার জনপ্রিয় এ পর্যটন কেন্দ্র কে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে রহনপুর, রাধানগর ও আলিনগর ইউনিয়নের অন্তর্গত রামদাস বিলে দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫৪ পূর্বাহ্ণ