আগামী ইউপি নির্বাচন উপলক্ষে ১নং গোমস্তাপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল রায়হানের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল রায়হানের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের দাড়াবাজ গাবতলা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

Waterproof mobile Cover
01830 393439

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত আলী, তথ্য প্রচার সম্পাদক রাসেল আলী, বিএনপি নেতা আল মামুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় বিভিন্ন বিষয় এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতাকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন