গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা

আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৫ জন সদস্যের মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঋণ সহায়তার অর্থ ও সংশ্লিষ্ট কাগজপত্র উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

Waterproof mobile Cover
01830 393439

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বীর মুক্তিযোদ্ধা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঋণ সহায়তার যথাযথ ব্যবহারের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন