চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আশরাফুল হক, এ সময়

০১৮৩০ ৩৯৩৪৩৯
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন এবং বৃক্ষরোপণ শেষ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ হতে একটি আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি রহনপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম,
জেলা কৃষক দল নেতা, দূরুল হোদা,
সাবেক রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ন আহবায়ক আলাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা ইউসুফ আলী,আতাউর রহমান,তাজমুল হক তাজেল, আনোয়ার মাস্টার, ইয়াসিন সরদার, যুবনেতা, আল আমিন বিশ্বাস, আব্দুল্লাহ, ইউসুফ আলী, সাগর আহমেদ, রফিকুল ইসলাম টফি, ছাত্রনেতা,আলমগীর হোসেন,কোশাল আলী,জয় ইসমাইল হোসেন,হিমেল আলীসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা কর্মী সহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪১ পূর্বাহ্ণ