নারীদের মাঝে চৌগাছায় ৯ শতাধিক গাছের চারা বিতরণ

যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৭ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় আরআরএফ’র উদ্যোগে নারীদের মাঝে

আজ ১ আগস্ট, মঙ্গলবার বিকেলে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) চৌগাছা শাখা অফিসে এ চারা বিতরণ করা হয়।

জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমবায় সমিতির নারী সদস্যদের মাঝে ৪টি করে গাছের চারা বিতরণ করা হয়।

চৌগাছা মডেল উপজেলার স্বপ্নদৃষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম উপজেলার হাজরাখানা বলুহ দেওয়ান দাখিল মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন চৌগাছা উপজেলার সনামধন্য অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ’র সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল।

কর্মকর্তারা জানান, ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলায় ৯টি সমবায় সমিতির ৯২৫ জন নারী সদস্যের মাঝে একটি কদবেল, একটি থাই পিংক পেয়ারা, একটি নিম, একটি থাই সফেদা-সহ মোট চারটি করে চারা বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসা মাঠে একটি দেশি নিম ও একটি কদবেল চারা রোপণ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন