নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন।

মোঃ কামাল হোসেন, নরসিংদী।
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৮:২৬ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী- তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। অদ্য ১৭ আগস্ট ২০২৬ ইং

Waterproof mobile Cover
01830 393439

সোমবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আব্দুল গফুর এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সালেক

রিকাবদার সহ মুক্তিযোদ্ধা দের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করব ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে খাবারের প্যাকেট দেওয়া করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন